ধনুর্ধর - Dip Saha Chowdhury “কর্ণ” – মহাভারতের সবচেয়ে বিতর্কিত চরিত্র । তবে ছোটবেলা থেকেই আমার তাকে রহস্যময় মনে হয় । আর এই জানার আকাঙ্খা আজ এই লেখায় আবদ্ধ্ব করতে চললাম । কুমারী অবস্থায় কুন্তি ও সূর্যদেবের ঔরসে জন্ম হয় এক পুত্রের । কিন্তু কুমারী অবস্থায় সন্তানলাভ এ এক কলঙ্ক । এই কলঙ্কের হাত থেকে মুক্তি পেতে তিনি ভাসিয়ে দিলেন এই সন্তানকে । পরবর্তীতে এই সন্তান লাভ করেন মহাভারতের ধৃতরাষ্ট্রের সারথি অধিরথ । কিন্তু এর মাঝে এক ব্যাপার ঘটে কুন্তি সুর্্যের কাছে এক বর চান । তার সন্তান এর ৫ টি গুনে গুনবান হবে- সে হবে সদা সত্যবাদী , বিশ্বের সবচেয়ে শক্তিশালী হবে সে , লক্ষ্য হবে তীরের ফলার মত স্থির । সবচেয়ে সুন্দর হবে রুপে । বুদ্ধি হবে তাৎক্ষনিক । সেই ৫ গুন নিয়ে জন্ম নেয় কর্ণ । কিন্তু হতে পারে সে সুর্্যপুত্র কিন্তু জন্ম হয়েছে তার সুতপুত্র রুপে । ছোটবেলা থেকে সে স্বীকার হয়েছে অনেক লাঞ্চনা , বঞ্চনার। কিন্তু তার জীবনের লক্ষ্যে সে তীরের ফলার মতো অবিচল ছিলেন। দ্রোনাচার্যের কাছে গেলেন অস্ত্রশিক্ষা নিতে। কিন্তু বর্নাশ্রমের নাগপাশে শিক্ষা দিতে রাজি হলেম মা ...
Comments
Post a Comment