Posts

Showing posts with the label bangladesh

পিরিয়ডস

Image
পিরিয়ডস -    Dip Saha Chowdhury ( রোদ্দুর) ধড়মড় করে উঠলাম বিছানার উপর । অনেকক্ষণ ছটফট করে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই । ঘুম ভাঙতেই তল পেটের যন্ত্রনাটা আবার যেন কামড়ে ধরলো । ফোনটায় দেখলাম ইমনের অনেকগুলো মিসডকল । ইসস , কখন যে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি । আসলে সারাদিন ব্যাথায় ছটফট করেছি তাই হয়তো ঘুমটা খুব বেশি জাঁকিয়ে ধরেছিলো । কিন্তু আমি উঠলাম কেন ?? ওহ , হ্যাঁ মনে হলো কেউ যেন কলিংবেলটা বাজালো । কিন্তু কটা বাজে ?? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম কাঁটা তখন ৩টের ঘর ছুঁই ছুঁই । কিন্তু এতোরাতে কে আসবে ?? ধুর । ঘুমের ঘোরে কি শুনতে কি শুনেছি । দেখলাম গলটা শুকিয়ে কাঠ হয়ে গেছে । গেলাসটার এক কোনায় কয়েকবিন্দু জল জমে আছে । ঘামে ভিজে গেছে টপটা । আস্তে আস্তে পা টা মাটিতে ফেললাম । ব্যাথাটা একটু নিচের দিক থেকে টেনে উঠলো । আমার মুখে তার ছাপ স্পষ্ট হয়ে দেখা দিলো । আস্তে আস্তে পা বাড়ালাম ফ্রিজটার দিকে । রান্নাঘর বলতে এই অল্প ছোটো ঘর । আসলে 1 BHK একটা ফ্ল্যাট নিয়েছিলাম কলকাতায় কাজের সুবিধাতে । একা থাকতে ভয় করতো প্রথম প্রথম । এখন শিখে গে...