Posts

Showing posts with the label positive

ধনুর্ধর

Image
ধনুর্ধর - Dip Saha Chowdhury “কর্ণ” – মহাভারতের সবচেয়ে বিতর্কিত চরিত্র । তবে ছোটবেলা থেকেই আমার তাকে রহস্যময় মনে হয় । আর এই জানার আকাঙ্খা আজ এই লেখায় আবদ্ধ্ব করতে চললাম । কুমারী অবস্থায় কুন্তি ও সূর্যদেবের ঔরসে জন্ম হয় এক পুত্রের । কিন্তু কুমারী অবস্থায় সন্তানলাভ এ এক কলঙ্ক । এই কলঙ্কের হাত থেকে মুক্তি পেতে তিনি ভাসিয়ে দিলেন এই সন্তানকে । পরবর্তীতে এই সন্তান লাভ করেন     মহাভারতের ধৃতরাষ্ট্রের সারথি অধিরথ । কিন্তু এর মাঝে এক ব্যাপার ঘটে কুন্তি সুর্‍্যের কাছে এক বর চান । তার সন্তান এর ৫ টি গুনে গুনবান হবে- সে হবে সদা সত্যবাদী , বিশ্বের সবচেয়ে শক্তিশালী হবে সে , লক্ষ্য হবে তীরের ফলার মত স্থির । সবচেয়ে সুন্দর হবে রুপে । বুদ্ধি হবে তাৎক্ষনিক । সেই ৫ গুন নিয়ে জন্ম নেয় কর্ণ ।   কিন্তু হতে পারে সে সুর্‍্যপুত্র কিন্তু জন্ম হয়েছে তার সুতপুত্র রুপে । ছোটবেলা থেকে সে স্বীকার হয়েছে অনেক লাঞ্চনা , বঞ্চনার। কিন্তু তার জীবনের লক্ষ্যে সে তীরের ফলার মতো অবিচল ছিলেন। দ্রোনাচার্যের কাছে গেলেন অস্ত্রশিক্ষা নিতে। কিন্তু বর্নাশ্রমের নাগপাশে শিক্ষা দিতে রাজি হলেম মা ...

রাগিনীর ডাইরি

Image
রাগিনীর ডাইরি -Dip Saha Chowdhury(# রোদ্দুর ) “তারা সত্যিই ভাগ্যবান যারা জীবনে অন্তত একবার সত্যিকারের ভালোবাসার ছোঁয়া পেয়েছে। ভালোবাসা হল সেই শক্তি যা গাছে ফুল ফোটায়, অন্ধকার আকাশের এক কোনে চাঁদ উঠিয়ে রাতকে আরো রাতময় করে তোলে।” কাল রাতের সিদ্ধান্তটা প্রথমে ভুলই মনে হয়েছিল, কিন্তু চিরকালই জানিনা কেন ইমন আমার সব ভুলগুলিকে প্রশ্রয় দিয়ে ঠিক পথ খুঁজে দিয়েছে। আগেরদিন ভোর রাতে অফিসের কাজে দিল্লি এসেছি। যদিও আমার উপায় ছিলো না। জন্মদিনে এইভাবে শহরের বাইরে থাকাটা শাস্তি ছাড়া কিছু না। চেয়েছিলাম দিনটা পরিবারের সাথে কাটুক। ইমনকে ঘিরে কাটুক কিন্তু হল কই?? ধুর...পরশু সকালে শুধু ইমনকে ফোন করে বলেছিলাম পুরো ব্যাপারটা প্রথমে মানতে চায়নি।। কিন্তু শেষে বলেছিলো “সাবধানে যাস। ” জানতাম এটাই হবে। ও কখনো আমাকে বন্দি দেখতে চায়নি। ওর বিশ্বাস ভালোবাসা অনেকটা পাখির বাসার মত। সে তাকে মুক্ত করে কিন্তু দিনের শেষে আবার ঠিক ঘরে ফিরিয়ে আনে। কোনো জোর থাকে না তবু যেন একটা টান থাকে। বলবো না আমার জীবনে এর আগে প্রেম আসেনি। সেটা তো প্রতি বসন্তেই আসে কিন্তু ওরা ভালো-বাসা দিতে পারে নি কখনো... ছুঁয়েছি...

। যেভাবে পেয়েছিলাম তাকে । - Dip Saha Chowdhury

Image
প্রতিদিনের মতো বিকেল থেকে পার্কের বেঞ্চে বসে আছি। সবে সন্ধ্যে নামতে শুরু করেছে। রাস্তার পাশে আলোগুলি একে একে অন্ধকারের মাঝে নিজেকে গুছিয়ে নিয়ে রাস্তাগুলিকে আলোর চাঁদরে ঢেকে দিচ্ছে। দূরে ছেলেরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় একটা মিষ্টি গলা পিছন থেকে বলে উঠল। - আচ্ছা একটু বসতে পারি?? ঘাড় ঘুড়িয়ে দেখলাম একট া মেয়ে । বয়েস আমার মতোই হবে ২০-২২, সুন্দরী, মুখটা মায়াবী। চলতি ভাষায় যাকে বলে গুবলু গুবলু। একটু গলা খাঁকড়িয়ে বললাম - হুম বসুন। সত্যিকারে বলতে কি নতুন কন কারো সাথে কথা বলতে আমার একটু ইতঃস্ততঃ বোধ হয়। ছোটবেলা থেকেই এরকম আমি । মেয়েটি পাশে বসে বলল - আপনাকে প্রতিদিন এখানে দেখি তাই ভাবলাম আলাপ করি। Hi. আমি কাল্পনিকা , কাল্পনিকা সেন। এই বলে সে হাতটা বাড়িয়ে দিলো। আমি সৌজন্যবোধে হাতটা বাড়িয়ে দিয়ে বললাম - আমি শঙ্খ চৌধুরী একটা জিনিস লক্ষ্য করলাম হাতটা খুব ঠাণ্ডা। শীতকাল তবুও এতো ঠাণ্ডা হওয়াটা অস্বাভাবিক। কিন্তু কথাটা অতটা গুরুত্ব দিলাম না। মেয়েটি বলল - আচ্ছা আপনার বয়েস কত? - ২২ - ও তাহলে তো সমবয়েসি। তাহলে তুমি বললে প্রবলেম আছে? আমি একটু হেসে বললা...

দোষটা কার. .??? আমার নিশ্চয়ই. .

Image
যাকে নিয়ে একদিন স্বপ্ন দেখেছিলাম. . সেই মানুষটা নিজেকে বদলে ফেলেছে. . কিন্তু আমি পারিনি . . দোষটা কার. .??? আমার নিশ্চয়ই. . 😊