Posts

Showing posts with the label google

ধনুর্ধর

Image
ধনুর্ধর - Dip Saha Chowdhury “কর্ণ” – মহাভারতের সবচেয়ে বিতর্কিত চরিত্র । তবে ছোটবেলা থেকেই আমার তাকে রহস্যময় মনে হয় । আর এই জানার আকাঙ্খা আজ এই লেখায় আবদ্ধ্ব করতে চললাম । কুমারী অবস্থায় কুন্তি ও সূর্যদেবের ঔরসে জন্ম হয় এক পুত্রের । কিন্তু কুমারী অবস্থায় সন্তানলাভ এ এক কলঙ্ক । এই কলঙ্কের হাত থেকে মুক্তি পেতে তিনি ভাসিয়ে দিলেন এই সন্তানকে । পরবর্তীতে এই সন্তান লাভ করেন     মহাভারতের ধৃতরাষ্ট্রের সারথি অধিরথ । কিন্তু এর মাঝে এক ব্যাপার ঘটে কুন্তি সুর্‍্যের কাছে এক বর চান । তার সন্তান এর ৫ টি গুনে গুনবান হবে- সে হবে সদা সত্যবাদী , বিশ্বের সবচেয়ে শক্তিশালী হবে সে , লক্ষ্য হবে তীরের ফলার মত স্থির । সবচেয়ে সুন্দর হবে রুপে । বুদ্ধি হবে তাৎক্ষনিক । সেই ৫ গুন নিয়ে জন্ম নেয় কর্ণ ।   কিন্তু হতে পারে সে সুর্‍্যপুত্র কিন্তু জন্ম হয়েছে তার সুতপুত্র রুপে । ছোটবেলা থেকে সে স্বীকার হয়েছে অনেক লাঞ্চনা , বঞ্চনার। কিন্তু তার জীবনের লক্ষ্যে সে তীরের ফলার মতো অবিচল ছিলেন। দ্রোনাচার্যের কাছে গেলেন অস্ত্রশিক্ষা নিতে। কিন্তু বর্নাশ্রমের নাগপাশে শিক্ষা দিতে রাজি হলেম মা ...

। যেভাবে পেয়েছিলাম তাকে । - Dip Saha Chowdhury

Image
প্রতিদিনের মতো বিকেল থেকে পার্কের বেঞ্চে বসে আছি। সবে সন্ধ্যে নামতে শুরু করেছে। রাস্তার পাশে আলোগুলি একে একে অন্ধকারের মাঝে নিজেকে গুছিয়ে নিয়ে রাস্তাগুলিকে আলোর চাঁদরে ঢেকে দিচ্ছে। দূরে ছেলেরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় একটা মিষ্টি গলা পিছন থেকে বলে উঠল। - আচ্ছা একটু বসতে পারি?? ঘাড় ঘুড়িয়ে দেখলাম একট া মেয়ে । বয়েস আমার মতোই হবে ২০-২২, সুন্দরী, মুখটা মায়াবী। চলতি ভাষায় যাকে বলে গুবলু গুবলু। একটু গলা খাঁকড়িয়ে বললাম - হুম বসুন। সত্যিকারে বলতে কি নতুন কন কারো সাথে কথা বলতে আমার একটু ইতঃস্ততঃ বোধ হয়। ছোটবেলা থেকেই এরকম আমি । মেয়েটি পাশে বসে বলল - আপনাকে প্রতিদিন এখানে দেখি তাই ভাবলাম আলাপ করি। Hi. আমি কাল্পনিকা , কাল্পনিকা সেন। এই বলে সে হাতটা বাড়িয়ে দিলো। আমি সৌজন্যবোধে হাতটা বাড়িয়ে দিয়ে বললাম - আমি শঙ্খ চৌধুরী একটা জিনিস লক্ষ্য করলাম হাতটা খুব ঠাণ্ডা। শীতকাল তবুও এতো ঠাণ্ডা হওয়াটা অস্বাভাবিক। কিন্তু কথাটা অতটা গুরুত্ব দিলাম না। মেয়েটি বলল - আচ্ছা আপনার বয়েস কত? - ২২ - ও তাহলে তো সমবয়েসি। তাহলে তুমি বললে প্রবলেম আছে? আমি একটু হেসে বললা...

।। তারাদের কথা ।। - সেই ছেলেটা ( Dip Saha Chowdhury )

Image
শ্রাবন মাসের বৃষ্টি ছাপিয়ে এক বিয়ের বাড়ির সামনে দাঁড়ালো হলুদ ট্যাক্সিটা. . . ট্যাক্সি থেকে হুড়মুড় করে নামলো মোহন । নেমেই দেখল সামনে দাঁড়িয়ে মনিষ । মুখটা রাগে লাল হয়ে আছে বলল - - না । আসলেই পারতি... আজ মোহনের সবচেয়ে প্রিয় বান্ধবীর বিয়ে ও না আসলে পারে??? কিন্তু কয়েক বছর আগেও ব্যাপারটা একটু আলাদা ছিলো। মোহন খুব ভালোবাসতো রাইকে কিন্তু এখন গল্পটা অন্য । এখন রাইয়ের বিয়েতে সবচেয়ে খুশি । এরকম পরিবরতনের কারণ কেঊই আন্দাজ করতে পারেনি । সময়ের বোঝায় হয়তো কারণ খোঁজার গুরুত্বটাও লোপ পেয়েছে । তাই কেঊ আর সময়ের পাতা উল্টানোর চেষ্টাও করেনি। মনিষের প্রশ্নে মোহন উত্তর দিলো - আরে আমি না এলে বিয়েটা কি করে হবে ? আজকেই তো ওর পিছনে লাগার শেষদিন... আরে আসলে অফিসে খুব চাপ ছিল ... এই আমার ট্যাবটা রাখ তোর দায়িত্বে। এই বলে মোহন ট্যাব ব্যাগটা মনিষের হাতে ধরিয়ে দিলো। মনিষ বলল - কাজ কাজ কাজ...। আর কতো করবি?? এরপর তো বিয়েটা অফিসেই করবি... মোহন একটু হেসে বলল - হ্যাঁ। এবার ভাবছি । ছুটি নেবো ... আর অফিসে বিয়ের আইডিয়াটা খারাপ না ... হা হা... এই বলে দুজনে বিয়ে বাড়িতে ঢুকলো। ঢুক...