" কোনো সিদ্ধান্তই আদতে ভুল হয় না. . প্রত্যেক সিদ্ধান্তেই কিছু না কিছু প্রাপ্তি ঘটে. . শুধু যেটা হয় সেটা হল তোমার সিদ্ধান্তটা পছন্দ না অপছন্দ হয়েছে. ." - Dip Saha Chowdhury
ফিউসবক্স ( Sequel of কলেজস্ট্রিট) - Dip Saha Chowdhury( # রোদ্দুর ) সাইকোলজি বলে যে, আপনি রোজ যার কথা মনে করে আপনি ঘুমোতে যান তিনি এক হয় আপনার দুঃখের কারন বা সুখের সাথী। কিন্তু সাইকোলজি এটা বলে না যে প্রত্যেকের জীবনে এমন পরিস্থিতি অনেকবার আসে যে যেখানে সে ঠিকই করতে পারে না যে সামনের মানুষটি কই আদৌ তার জীবনে সুখের বার্তাবাহক হবেন কি না? আর তখন ঘুমটাই আসে না। গল্পটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আছে, Maroon-5 ব্যান্ডের “She Will Be Loved” গানটি একটু ডাউনলোড করে রাখবেন। কারনটি অবশ্য গল্পের শেষে বুঝবেন। অবশ্য এটি গল্প না “কলেজস্ট্রিট” গল্পের সিক্যুয়েল সেটা আমিও জানি না। তো শুরু করা যাক। কলেজস্ট্রিটে একটি মেয়ের সাথে ধাক্কা লাগে । তারপর একটি...
প্রতিদিনের মতো বিকেল থেকে পার্কের বেঞ্চে বসে আছি। সবে সন্ধ্যে নামতে শুরু করেছে। রাস্তার পাশে আলোগুলি একে একে অন্ধকারের মাঝে নিজেকে গুছিয়ে নিয়ে রাস্তাগুলিকে আলোর চাঁদরে ঢেকে দিচ্ছে। দূরে ছেলেরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় একটা মিষ্টি গলা পিছন থেকে বলে উঠল। - আচ্ছা একটু বসতে পারি?? ঘাড় ঘুড়িয়ে দেখলাম একট া মেয়ে । বয়েস আমার মতোই হবে ২০-২২, সুন্দরী, মুখটা মায়াবী। চলতি ভাষায় যাকে বলে গুবলু গুবলু। একটু গলা খাঁকড়িয়ে বললাম - হুম বসুন। সত্যিকারে বলতে কি নতুন কন কারো সাথে কথা বলতে আমার একটু ইতঃস্ততঃ বোধ হয়। ছোটবেলা থেকেই এরকম আমি । মেয়েটি পাশে বসে বলল - আপনাকে প্রতিদিন এখানে দেখি তাই ভাবলাম আলাপ করি। Hi. আমি কাল্পনিকা , কাল্পনিকা সেন। এই বলে সে হাতটা বাড়িয়ে দিলো। আমি সৌজন্যবোধে হাতটা বাড়িয়ে দিয়ে বললাম - আমি শঙ্খ চৌধুরী একটা জিনিস লক্ষ্য করলাম হাতটা খুব ঠাণ্ডা। শীতকাল তবুও এতো ঠাণ্ডা হওয়াটা অস্বাভাবিক। কিন্তু কথাটা অতটা গুরুত্ব দিলাম না। মেয়েটি বলল - আচ্ছা আপনার বয়েস কত? - ২২ - ও তাহলে তো সমবয়েসি। তাহলে তুমি বললে প্রবলেম আছে? আমি একটু হেসে বললা...
৩১ শে মার্চ - Dip Saha Chowdhury (#রোদ্দুর) ৩ বছর পর দেশে ফিরছে সৃজন। শুধু কি দেশে ?? তার শহরে. . চেনা শহর কলকাতায়। এ শহরকে সে খুব মিস করেছে বিদেশে থাকাকালিন। সৃজন, সৃজন দত্ত । কলকাতার বড়বাজারে জন্ম, বেড়ে ওঠা, সবকিছুই এই এলাকাকে ঘিরে। বাবা সন্ময় দত্ত বড়োবাজারের এক ওষুধের দোকানের মালিক। কলকাতা শহরে জন্মেও সৃজন আর কয়েকজন ছেলেদের থেকে আলাদা। তথাকথিত আধুনিকতা তাকে ততোটা প্রভাবিত করেনি। ছোটোবেল া থেকে পড়াশুনা আর গীটার এই তার শখ। যাদবপুর থেকে পড়া শেষ করে MBA করতে সে পাড়ি দেয় সেই লন্ডন। তারপর আজ সে ফিরছে। বিমানবন্দর থেকে বেড়িয়ে বাড়ির কাউকে না দেখে অবাক হয়নি সে কারন কেউ জানেই না সে আসছে। বাবাকে সারপ্রাইজ দেবে বলে সে কাউকে জানায় নি। গেটে দাঁড়িয়ে একটা ট্যাক্সিকে যেতে দেখে সে ডাক দিলো ও ভাই যাবে?? বড়োবাজার? হাঁ সাব যাব। চলো! ট্যাক্সিতে উঠেই তার মনে এক আনন্দ উঁকি মারতে লাগলো। কতদিন সে তার বন্ধুদের দেখে নি। আজ সবাই মিলে বিকালে গল্প করবে। আকাশ এখন কি করছে কে জানে?? শেষ কথা হয়েছিলো ৯ মাস আগে ফেসবুকে। তারপর আর দেখা যায়নি ওকে। বুম্বা বলেছিল য...
Comments
Post a Comment