পিছু ডাকে. . হারানো বিকেল. . পিছু ডাকে. . হেমন্তের সকাল. . ঐ রাঙা মাটির যে পথ তোর বাড়ির সামনে মেশে. . ঐ পথে পাবি না আমার চিহ্ন. . দেখা হবে তারার মাঝে. . থাকবো . . বাঁচবো . . নিজেই নিজের জন্য. .
শারণ্যা - রোদ্দুর -- এবারের পূজোটা ঠিক কেমন জানো আলাদা না? কফিহাউসে কফিতে চুমুক দিতে দিতে বলে রিমন। -- তা ঠিক! ধুর মুখ গুলো সব ঢাকা মাস্কে। কাউকে চেনাই যায় না। তবে ভাই এই ভাইরাসের বাজারে মুখ না দেখানোই ভালো। জয় মা। -- ধুর আমার দ্বারা প্রেমটা মনে হয় আর হবে না। -- প্রেম ছেড়ে দে ভাই। প্রেম করলেই বা* করোনা চুমু দিয়ে দেবে। তারপর পটকে গেলে স্বর্গে ঊর্বশি, মেনোকা এরাও পাত্তা দেবে না। -- পাত্তা পেয়ে কি হবে। আমি তো আবার শিব-শংকর। বৈরাগী স্বভাবটা কোনো দিনই যাবে না। -- তা ঠিকই। ঠিক। হঠাৎ পাশ দিয়ে চলে যায় সুন্দর পার্ফিউম মাখা একটা অবয়ব। গন্ধে মোহিত হয়ে ওঠে রিমন। কেমন যেন নেশা লাগানো গন্ধটা। গন্ধটা কাটতে কাটতেই হাতে একটা টান লাগে রিমনের। কি ব্যাপার। মেয়েটার আঁচলটা আটকে গেছে তার হাতের একটা বেসলেট এ থাকা রুদ্রাক্ষতে। --- সরি সরি। আসলে বুঝতে পারিনি। আঁচলটা ছাড়িয়ে নেয় মেয়েটি। কিন্তু ততক্ষণে মেয়েটার চোখে আটকে গেছে রিমন। চোখ দুটো যেন কথা বলে। -- কি রে। শারণ্যা! আয়। ডেকে ওঠে তার বান্ধবীরা। ততক্ষণে রোহিত রিমনকে বলছে- -- ও আমার ভোলানাথ। এবার তুমি ঘোর থেকে বেরিয়ে এসো। তুমি জানো না তুমি বৈরাগী। --- ...
প্রতিদিনের মতো বিকেল থেকে পার্কের বেঞ্চে বসে আছি। সবে সন্ধ্যে নামতে শুরু করেছে। রাস্তার পাশে আলোগুলি একে একে অন্ধকারের মাঝে নিজেকে গুছিয়ে নিয়ে রাস্তাগুলিকে আলোর চাঁদরে ঢেকে দিচ্ছে। দূরে ছেলেরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় একটা মিষ্টি গলা পিছন থেকে বলে উঠল। - আচ্ছা একটু বসতে পারি?? ঘাড় ঘুড়িয়ে দেখলাম একট া মেয়ে । বয়েস আমার মতোই হবে ২০-২২, সুন্দরী, মুখটা মায়াবী। চলতি ভাষায় যাকে বলে গুবলু গুবলু। একটু গলা খাঁকড়িয়ে বললাম - হুম বসুন। সত্যিকারে বলতে কি নতুন কন কারো সাথে কথা বলতে আমার একটু ইতঃস্ততঃ বোধ হয়। ছোটবেলা থেকেই এরকম আমি । মেয়েটি পাশে বসে বলল - আপনাকে প্রতিদিন এখানে দেখি তাই ভাবলাম আলাপ করি। Hi. আমি কাল্পনিকা , কাল্পনিকা সেন। এই বলে সে হাতটা বাড়িয়ে দিলো। আমি সৌজন্যবোধে হাতটা বাড়িয়ে দিয়ে বললাম - আমি শঙ্খ চৌধুরী একটা জিনিস লক্ষ্য করলাম হাতটা খুব ঠাণ্ডা। শীতকাল তবুও এতো ঠাণ্ডা হওয়াটা অস্বাভাবিক। কিন্তু কথাটা অতটা গুরুত্ব দিলাম না। মেয়েটি বলল - আচ্ছা আপনার বয়েস কত? - ২২ - ও তাহলে তো সমবয়েসি। তাহলে তুমি বললে প্রবলেম আছে? আমি একটু হেসে বললা...
ফিউসবক্স ( Sequel of কলেজস্ট্রিট) - Dip Saha Chowdhury( # রোদ্দুর ) সাইকোলজি বলে যে, আপনি রোজ যার কথা মনে করে আপনি ঘুমোতে যান তিনি এক হয় আপনার দুঃখের কারন বা সুখের সাথী। কিন্তু সাইকোলজি এটা বলে না যে প্রত্যেকের জীবনে এমন পরিস্থিতি অনেকবার আসে যে যেখানে সে ঠিকই করতে পারে না যে সামনের মানুষটি কই আদৌ তার জীবনে সুখের বার্তাবাহক হবেন কি না? আর তখন ঘুমটাই আসে না। গল্পটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আছে, Maroon-5 ব্যান্ডের “She Will Be Loved” গানটি একটু ডাউনলোড করে রাখবেন। কারনটি অবশ্য গল্পের শেষে বুঝবেন। অবশ্য এটি গল্প না “কলেজস্ট্রিট” গল্পের সিক্যুয়েল সেটা আমিও জানি না। তো শুরু করা যাক। কলেজস্ট্রিটে একটি মেয়ের সাথে ধাক্কা লাগে । তারপর একটি...
Comments
Post a Comment