Posts

ডিভোর্স

Image
ডিভোর্স -    Dip Saha Chowdhury রোদ্দুর প্রিয়া হাতের মোবাইলটা রাগের মাথায় ছুঁড়ে মারলো খুব শখের আয়নাটার দিকে। মুহুর্তের মধ্যে নিজের অবয়বটা নিজের সামনেই ভেঙে চুরমার হয়ে যেতে দেখলো। আজ অন্তত... অন্তত আজ... বারবার বলেছিলো প্রিয়া যে “আজ অফিস থেকে তাড়াতাড়ি এসো” কিন্তু আজও সেই লেট করলো রিহান... এখনো বাড়ি ঢুকতে পারে নি সে। মাঝে মাঝে মনে হয় বিয়েটা যে কেনোই বা করেছিলো। বিয়ের আগে সব কিছুতে কেয়ার করতো। আর বিয়ের পর সব বদলে গেছে। যেন একদম অচেনা একজন মানুষ, সারাদিন ব্যাস্ত। আজ তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী তাও একটু তাড়াতাড়ি আসতে পারলো না। বিয়ের আগেই প্ল্যান করেছিলো যে বিয়েটা ১৪ই ফেব্রুয়ারি করবে তারা, যাতে প্রতি বছর ভালোবাসার দিনটা তাদের দিন নামেই পরিচিত হয়। আজ সবাই কতো জায়গায় যাচ্ছে, কতো ফেসবুক পোষ্ট আর এই প্রিয়া নামের এক হতভাগিনী বাড়িতে বসে গাবজাল দিচ্ছে। নিজের হাতে মুখটা ঢেকে নেয় প্রিয়া, হাতের কোনা দিয়ে জল গড়িয়ে তার ল্যাগিন্সের একটা পাশ ক্রমশ ভিজিয়ে দিচ্ছে অনবরত। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে একসময় গলা শুকিয়ে আসে প্রিয়ার। একটু হালকা শুকনো কাশি দিয়ে, রান্নাঘরে গিয়ে বোতল থেকে কিছ...

“চোখের আলোয় দেখেছিলেম”

Image
  “চোখের আলোয় দেখেছিলেম” -    Dip Saha Chowdhury [ রোদ্দুর ] শীতের সন্ধ্যায় কুয়াশা মাখা এই শহরের বিকেলের ভেজা কাঁচ তখনও জানান দিচ্ছে যে অনুপম রায়ের সেই বিখ্যাত গান,”বসন্ত এসে গেছে” শোনার দিন এখনও আসে নি। ব্যালকনির ভেজা কাঁচের ঠেলা সরিয়ে কফি হাতে বাইরে এসে দাঁড়ালো রাগিনী। গরম কফির ধোঁয়া তখন তার চুলের উষ্ণতাকে সামান্য প্রভাবিত করতে পেরে নিজেকে আপ্লুত করছে। হঠাত প্যান্টের পকেটে সেলফোনটা বিপ করে উঠলো। চটপট বের করে আনলো। ফেসবুক থেকে একটা নতুন নোটিফিকেশন এসেছে, যার অর্থ হলো, ইমন তার শহরে পা রেখেছে। আর এক মুহূর্তও দাঁড়ায় না রাগিনী। কফি-মগটা টেবিলে রেখে চেঞ্জ করে নেয় সে। ইমনের খুব পছন্দের লাল পাড়ের শাড়িটা পড়েছে সে। কানের দুলটা লাগাতে লাগাতেই বেজে ওঠে ডোরবেলটা। ডোরবেলটা দিনে অন্তত ৫-৬ বার বাজে কিন্তু আজ অবশ্য কারণটা অন্য। একটা মিনি ‘পাকা দেখা’। ওদের সম্পর্কের কথা কয়েকদিন হলো বাবাকে জানিয়েছে রাগিনী। ওদের সম্পর্কটাকে অন্যভাবে জানতেন ওর বাবা কিন্তু যখন রাগিনী তাকে এটা জানায় যে সে তাকে ভালোবাসে, তখন কিন্তু ঋতমবাবু রাগ করেন নি। এর কারন হয়তো এটাই যে বাবা-মা সবই জানেন, ...

"অমন প্রেম একটা দুটো প্রতিদিনই, ক্লাস-ক্যান্টিনে রটে।"

Image
"অমন প্রেম একটা দুটো প্রতিদিনই, ক্লাস-ক্যান্টিনে রটে।" - # রোদ্দুর গল্পটা লেখা হয়েছিলো ডাইরিরর পাতায়। সেটা ২০১৪, কলেজ-ক্যান্টিনে বসে এর ভাবনা মাথায় আসে। ♥ ♥
Image
রেড-লাইট -    Dip Saha Chowdhury  (# রোদ্দুর) ২৭/০৫/২০১৮ – বিগত ২১ বছর এই সাংবাদিকতার জীবনে অনেক ঘটনাই দুই চোখ চাক্ষুস করেছে।২১ বছরে গ্রীনিচের বিগবেনের কাঁটা যেমন থামেনি একমুহুর্তের জন্য তেমন থামেনি আমার কলমের ভাবনা। আজ যে গল্পটা লিখতে চলেছি তা হয়তো কোনো দঃসাহসিক কৃতকর্ম না, তবে লেখার দাবি রাখে। অন্তত আমার ৫০০ টাকার পার্কার পেনটির তাই মত। কথায় বলে ভগবানের সবচেয়ে সুন্দর আবিস্কার হলো মানুষ কিন্তু আসল কথাটি হল, মহাজগতের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি হল নারী। আর কুৎসিততম ব্যাবসা হল দেহব্যাবসা। কারন পৃথিবীর আদিমতম ঋপু হল – “কাম”। আমার কর্মজীবনটা বেশ গতিশীল। প্রথমে একটা ছোট্টো খবরের কাগজের অফিসে কাজ করতাম। হেয়ারস্ট্রিটে ছিলো রিপোর্টার অফিস। ২ বছর কাজ করি সেখানে তারপর ডাক আসে ৬, প্রফুল্লচন্দ্র স্ট্রিট থেকে, অফিসের চেনা নামটা আর বললাম না। সেখানে ১৫ বছর কাজ করে অফিস বদলাই। এবার ঠিকানা হয় সেক্টর ফাইভ। ওরকম শান্ত পরিবেশে কাজ করতে খারাপ লাগতো না। ভালো না লাগলে ফাঁকা রাস্তাটাই ছিলো সম্বল কিন্তু এটাও স্থায়ী হলো না। চিঠি এলো সমুদ্রপার থেকে অর্থাৎ Midtown Manhattan,...